লক্ষ্মীপুর-৪ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ৪:২১ অপরাহ্ন /
লক্ষ্মীপুর-৪ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু সালমানের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকাল ৩টায় আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ রফিকউল্লাহ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি জনাব মুহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, নোয়াখালী জোন পরিচালক ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু সালমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি জনাব গোলাম মোস্তফা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি অধ্যাপক কাজী মুহাম্মদ কামাল উদ্দিন, যুব মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব হুজ্জাতুল ইসলাম মামুন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আলী আজগর, পৌর শাখার সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন, পৌর সেক্রেটারি মাস্টার তোফায়েল আহমেদ, মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহাম্মদ লোকমান প্রমুখ।

সভায় আসন্ন নির্বাচনে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে অধ্যাপক কাজী মুহাম্মদ কামাল উদ্দিনকে আহ্বায়ক ও মাওলানা মুহাম্মদ রফিকউল্লাহকে সদস্য সচিব করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

You cannot copy content of this page