
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা গণঅধিকার পরিষদ ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের উপর পুলিশ ও যৌথবাহিনীর হামলার প্রতিবাদে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি আ স ম আবদুর রব সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে আলেকজান্ডার আর্মি ক্যাম্প ঘুরে রহমানিয়া মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
এসময় বক্তারা নুরুল হক নুরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জেলা ছাত্র অধিকার পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাকিব আহমেদ বলেন, “ভিপি নুরুল হক নুরের উপর হামলা মূলত ভয়ংকর কিছু ইঙ্গিত বহন করছে।” তিনি নুরের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া চান।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এ কর্মসূচিতে উপজেলা গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :