রামগতি আলেকজান্ডার মেঘনায় ভেসে এলো অজ্ঞাত শিশুর মরদেহ


আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন /
রামগতি আলেকজান্ডার মেঘনায় ভেসে এলো অজ্ঞাত শিশুর মরদেহ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মেঘনা নদীতে ভেসে এসেছে এক অজ্ঞাত শিশুর মরদেহ।

শুক্রবার সকালে আলেকজান্ডার মেঘনা বীচ পাড়ে স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবগত করেন।

খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুটির নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির পরিচয় নিশ্চিত ও মৃত্যুর কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।

You cannot copy content of this page