
এক্সপ্রেস প্রতিবেদক
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গরু ব্যবসায়ী আব্দুল খালেক অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। সোমবার আনুমানিক বেলা ১২টা থেকে ১টার মধ্যে দামুড়হুদার ডুগডুগি পশুহাটে এ ঘটনা ঘটে। আব্দুল খালেক (৬৫) দামুড়হুদার পুড়োপাড়ার মৃত মমিনউল্লাহ ছেলে।
জানা গেছে, গরু ব্যবসায়ী আব্দুল খালেক সোমবার সকাল ১১টায় নগদ ৫০ হাজার ৫শ টাকা নিয়ে বাড়ি থেকে দামুড়হুদার ডুগডুগি পশুহাটের উদ্দেশ্যে বের হন। এরপর পশুহাটে পৌঁছানোর কিছুক্ষণ পর তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে তার কাছে থাকা ওই টাকা নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। হাটের মধ্যে অজ্ঞান অবস্থায় অন্যান্য গরু ব্যবসায়ী আব্দুল খালেককে পড়ে থাকতে থেকে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেই সাথে পরিচিত এক ব্যক্তি তার বড় ভাইয়ের ছেলে আব্দুর রশিকে বিষয়টি জানান। আব্দুর রশিদ বিষয়টি আব্দুল খালেকের স্ত্রী খোদেজা খাতুনকে জানিয়ে দুজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এরপর পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে ভর্তি করান। বর্তমানে গরু ব্যবসায়ী আব্দুল খালেক সদর হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে বলে জানান খোদেজা খাতুন।
আব্দুল খালেকের স্ত্রী জানান, সোমবার বেলা ১১টার দিকে তিনি বাড়ি থেকে নগদ ৫০ হাজার ৫শ টাকা নিয়ে ডুগডুগি পশুহাটের উদ্দেশে বের হন। তিনি মূলত ডুগডুগি পশুহাটে গরু কিনে ওই হাটেই বিক্রি করে থাকেন। এরপর আমরা খবর পেয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। সেখান থেকে তাকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি অজ্ঞান অবস্থায় আছেন। জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :