বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের নিউজরুম এডিটর মেহেদী হাসান (২৬) বাঁচতে চান। তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মেধাবী সন্তান মেহেদী ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। অভাবের সংসারে একমাত্র ছেলেকে অনেক কষ্ট করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন তার মা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে পরিবারের হাল ধরতে মেহেদী ডিবিসি নিউজে নিউজরুম এডিটর হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এর কিছুদিন পরই জানতে পারেন তার পাকস্থলীতে ক্যানসার নামক দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে। যার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় চিকিৎসার খরচ বহন করা তার ও পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
চিকিৎসকরা জানিয়েছেন, ক্যানসারের তৃতীয় ধাপে আছেন তিনি। দ্রুত কেমোথেরাপি ও সার্জারি করালে তাকে বাঁচানো সম্ভব। এজন্য অনেক টাকার প্রয়োজন। নিরুপায় হয়ে সমাজের হৃদয়বানদের কাছে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন মেহেদী হাসান।
আপনার মতামত লিখুন :