বগুড়া আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে শতাধিক বস্তা সরকারি চাল জব্দ


সজীব হাসান, বগুড়া প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ৪:১৫ অপরাহ্ন /
বগুড়া আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে শতাধিক বস্তা সরকারি চাল জব্দ
 বগুড়ার আদমদীঘিতে বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের গোহাট জামে মসজিদ সংলগ্ন একটি ঘর থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসুচির শতাধিক বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি চালরাখা ঘরটি সিলগালা করে দেওয়া হয়েছে। সিলগালা করা ওই ঘরটি কার? ডিলারের না কোন চাল ব্যবসায়ীর এনিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, সরকারি খাদ্য বান্ধব কর্মসুচির অধীনে নিম্ম আয়ের পরিবার প্রতি ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। চলতি আগস্ট মাসের চাল বিক্রয় প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এমতাবস্থসয় উপজেলা সদরের রেলওয়ে স্টেশন পয়েন্ট এলাকার ডিলার আব্দুস সাত্তার সরকার ভোক্তাদের চালের পরিবর্তে টাকা দিয়ে ওই পরিমান চাল কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে বিক্রয় পয়েন্ট থেকে প্রায় দুই কিলোমিটার দুরের ওইস্থানে মজুত করেছে নাকি কোন অসৎ চাল ব্যবসায়ী ডিলারদের নিকট ক্রয় করে চালগুলো সেখানে মজুদ করেছে এনিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এদিম দুপুরে খবর পাওয়ার পর বিকাল চারটার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমান আদালত এক শত ১৫ বস্তা চাল জব্দ ও চাল রক্ষিত ঘর সিলগালা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা উপস্থিগ সাংবাদিকদের বলেন, চালগুলো জব্দ করে ঘর সিলগালা করা হয়েছে। ডিলার আব্দুস সাত্তার এর নিকট গত তিন কার্য দিবসে বিক্রির মাস্টাররোল তলব করা হয়েছে। মাস্টাররোল যাচাই করে নিয়মিত মামলা হবে কি না অথবা কি ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হবে সেটা পরে জানানো হবে।

You cannot copy content of this page