
চলমান বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কক্সবাজারে ৩৩ কেভি ফিডারের যাবতীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ হাতে নিয়েছে বিতরণ বিভাগ, বিউবো, কক্সবাজার দপ্তর।
এর অংশ হিসেবে আগামী শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে ১১ কেভির আওতাধীন বদর মোকাম, এন্ডারসন রোড, কৃষি অফিস রোড, বড়বাজার, চাউল বাজার, পেশকারপাড়া, বাজারঘাটা, লালদিঘীর পাড়, সিনেমা রোড, পান বাজার রোড, নুর পাড়া, পুরাতন মাছ বাজার, ফুলবাগ সড়ক, নুনিয়ারছড়া, বরফকল, এয়ারপোর্ট রোডসহ তৎসংলগ্ন সব এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ সম্পন্ন হলে বর্ষাকালে সারা শহরে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :