বগুড়ায় অস্ত্র ও বিস্ফোরক মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার


বগুড়া প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন /
বগুড়ায় অস্ত্র ও বিস্ফোরক মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বগুড়ার শাজাহানপুর থানায় অস্ত্র, বিস্ফোরক ও হত্যা চেষ্টাসহ একাধিক ধারায় দায়েরকৃত মামলায় আরিফুল ইসলাম (২৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আরিফুল শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের ইব্রাহীম আলী ও আরিফা বেগম দম্পতির ছেলে এবং বগুড়া জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে শহরের শাহ-সুলতান কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। আসামিকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। উল্লেখ্য, গ্রেফতারকৃত আরিফুল ইসলাম শাজাহানপুর থানায় দায়েরকৃত একটি মামলার তদন্তে অভিযুক্ত ছিলেন। মামলায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের Arms Act এর 19A ধারা, দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩০২/১১৪ ধারা, এবং ১৯০৮ সালের Explosive Substances Act এর ৩/৪ ধারা উল্লেখ করা হয়েছে।

You cannot copy content of this page