
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রামদেব দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এক বিবৃতিতে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
তিনি জানান,সোমবার (২৫ আগস্ট ২০২৫) কয়েকটি স্থানীয় ও জাতীয় দৈনিকসহ অনলাইন পোর্টালে বিদ্যালয়ের মাঠ দখল করে ধান চাষ, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিরোনামে প্রকাশিত সংবাদ তার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।
শফিকুল ইসলাম বলেন, আমি ২০০৯ সাল থেকে এ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছি। যোগদানের পর থেকেই শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিদ্যালয়ের জমিটি আমার পূর্ববর্তী প্রধান শিক্ষক বন্ধক রাখেন। আর্থিক সংকটের কারণে এখনো তা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের খেলাধুলার বিকাশে বিদ্যালয়ের পাশেই তিনটি প্রতিষ্ঠানের বিশাল মাঠ রয়েছে। পাশাপাশি সরকারি অর্থায়নে নতুন ভবন নির্মাণ, সীমানা প্রাচীরসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।
প্রধান শিক্ষক দাবি করেন, বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে একটি প্রতিপক্ষ মহল ঈর্ষান্বিত হয়ে গভর্নিং বডিতে প্রবেশ করতে না পেরে কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করছে এবং ভিত্তিহীন অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধনের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করছে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :