বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মোটর শোভাযাত্রা


বাগেরহাট প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৫, ৩:০৭ অপরাহ্ন /
বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মোটর শোভাযাত্রা

বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান শামীম মোটর শোভাযাত্রা করেছেন।

সোমবার দিনব্যাপী জেলার ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় এ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে পথসভা করা হয়। এরপর সেখান থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়ে তিন উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিকেলে শোভাযাত্রাটি চিতলমারী উপজেলার গোদাড়া এলাকায় সমাবেশে মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান শামীম, ফকিরহাট উপজেলা সভাপতি ইমরান বিন লুৎফর, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন, চিতলমারী উপজেলা সভাপতি ডা. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. শাহাদাত, মোল্লাহাট উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মুফতি নুরুজ্জামান, যুব আন্দোলন নেতা আবু বক্কর প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী এবং প্রতিষ্ঠার পর থেকেই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। ইতোমধ্যে সব আসনের প্রার্থীরাই মাঠে সক্রিয়ভাবে প্রচার ও জনসংযোগ চালাচ্ছেন।

বক্তারা আশা প্রকাশ করেন, বাগেরহাট-১ আসনে দলের প্রার্থী মুজিবুর রহমান শামীম জয়লাভ করবেন।

You cannot copy content of this page