
এক্সপ্রেস প্রতিবেদক
চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রায় এক কোটি টাকা মূল্যের ৮৭০ গ্রাম ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বুধবার দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার সীমান্তবর্তী হুদাপাড়া রাস্তা থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটেলিয়ন।
বিবৃতিতে জানানো হয়েছে, বিজিবির টহল কমান্ডার হাবিলদার মজনুল করিম বুধবার দুপুর ২টায় গোপন সংবাদ পেয়ে উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়া নামক রাস্তায় অবস্থান নেয়। এ সময় একজন চোরাকারবারি মোটরসাইকেল নিয়ে দ্রুত সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে বিজিবি মোটরসাইকেলের সাইলেন্সারের ভেতরে থাকা কচটেপ দিয়ে আটকানো ৮৭০ গ্রাম ৬টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
চুয়াডাঙ্গা বিজিবির-৬ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পি এস সি জানান, উদ্ধারকৃত মালামাল চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে। দামুড়হুদা থানায় মামলা প্রক্রিয়াধীন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :