কক্সবাজার ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচার কালে বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মীসহ আটক ২


কক্সবাজার প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৫, ১:২৫ অপরাহ্ন /
কক্সবাজার ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচার কালে বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মীসহ আটক ২

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাট থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজন বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।

রোববার সকাল ১০টার দিকে যাত্রীদের মালামাল তল্লাশির সময় তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান।

আটকরা হলেন— জাকির হোসেন (২৬) ও তানভীর আহমদ (৩০) বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।

ওসি ইলিয়াস খান জানান, আটক ব্যক্তিরা ঢাকাগামী ইউএস বাংলা ফ্লাইটের যাত্রী ছিলেন। ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা লুকানো ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, কক্সবাজার থেকে ইয়াবা পাচার এখন বিমান ও সড়ক পথে সহজলভ্য হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী নজর রাখলেও পাচার কার্যক্রম চলছেই।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা প্রস্তুত করা হচ্ছে।

You cannot copy content of this page