খুলনায় কোস্ট গার্ডের অভিযানে ২৫০ কেজি কাঁকড়া জব্দ


খুলনা ব্যুরো প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন /
খুলনায় কোস্ট গার্ডের অভিযানে ২৫০ কেজি কাঁকড়া জব্দ

খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মুনতাসীর ইবনে মহসিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় খুলনা হতে বাগেরহাটগামী সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ২৫০ কেজি অবৈধ কাঁকড়াসহ দুজনকে আটক করা হয়।

জব্দ করা কাঁকড়ার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। পরে কাঁকড়াগুলো খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।’

 

তিনি আরো বলেন, ‘দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

You cannot copy content of this page