মেহেরপুরে জেলা আ.লীগের সম্পাদক খালেক ও যুগ্ম সম্পাদক শফিকুল আটক


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন /
মেহেরপুরে জেলা আ.লীগের সম্পাদক খালেক ও যুগ্ম সম্পাদক শফিকুল আটক

এক্সপ্রেস গাংনী
মেহেপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলমকে আটক করেছে র্ ্যাব। মঙ্গলবার দিনগত রাতে গাংনীস্থ নিজ নিজ বাসা থেকে তাদেরকে আটক করে র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি দল। এমএ খালেক সদ্য সাবেক গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং একেএম শফিকুল আলম ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
র‌্যাব সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আইন শৃংখলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য তারা দুজন নিজ নিজ বাড়িতে আওয়ামী সমর্থিত লোকজন নিয়ে ষড়যন্ত্র করছেন। এ কারণে তাদের আটক করে আদালতে সোপর্দ করার লক্ষ্যে গাংনী থানায় প্রেরণ করা হয়েছে।

You cannot copy content of this page