কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আজ (১৫ আগস্ট) শুক্রবার সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মাহফিলে মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু আরোগ্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং পরিচালনা করেন সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এদিকে জেলার উলিপুর উপজেলা বিএনপির অফিসে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী আলোচনা সভা ও দোয়া মহফিলের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবিব নয়ন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এহসানুল করিম প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। জেলার অন্যান্য উপজেলায় একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :