উলিপুরে সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 


আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৫, ২:১১ অপরাহ্ন /
উলিপুরে সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকের নিয়ে এক মতবিনিময় সভা ১৪ আগষ্ট বৃহস্পতিবার রাত ৮ টায় উলিপুর বণিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের প্রার্থী  ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
পবিত্র কোরআন শরিফ তেলায়াতের মধ্যে দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। পবিত্র কুরআন শরীফ তেলায়ত করেন, মওলানা মশিয়ার রহমান।
ব্যারিস্টার সালেহী উপজেলাকে নিরক্ষরতামুক্ত, দারিদ্রতামুক্ত, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, জনগণের মধ্যে কর্মসংস্থান বাড়ানো, নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, কৃষি পণ্যের বিপনন ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সুশাসন ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থার গড়ার কথা বলেন।
তিনি সমৃদ্ধ উলিপুর গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভা আয়োজনে জামায়াতে ইসলামীকে সাংবাদিকদের পক্ষে ধন্যবাদ জানান, উলিপুর প্রেসক্লাবের সভাপতি মওলানা মমতাজুল হাসান করিমী।
এ সময় উলিপুর প্রেসক্লাবের সদস্য ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page