কুড়িগ্রামে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে জেলার সবকটি নদ নদীর পানি বৃদ্ধি 


আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন /
কুড়িগ্রামে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে জেলার সবকটি নদ নদীর পানি বৃদ্ধি 
গতকাল থেকে অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে  কুড়িগ্রাম জেলার সবকটি নদ-নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে প্রত্যেকটি নদ-নদীর পানি বিপদসীমার  নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘন্টায় আজ সকাল ৯টা পর্যন্ত
  ধরলা নদীতে পানি কুড়িগ্রাম সদর সেতু পয়েন্টে বিপদসীমার ৮৬ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৩২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
 দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
 ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানি বিপদসীমার ১০৮ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
 ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে পানি বিপদসীমার ১৩৪ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
 ব্রহ্মপুত্র নদের হাতিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১৩০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ২৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
 নীল জিঞ্জিরাম নদীর রৌমারী বোয়ালমারী পয়েন্টে পানি ২০৮ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়াও ব্রহ্মপুত্র নদের চর রাজিবপুর পয়েন্টে পানি গত ২৪ ঘন্টায় ০৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
 তিস্তা নদীর তারাপুর পয়েন্টে পানি গত ২৪ ঘন্টায় ২৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
 আগামী ২ দিনে ব্রহ্মপূত্র, তিস্তা, ধরলা, দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে। নদী তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশংকা করা হচ্ছে। এসব এলাকায় বসবাসকারী মানুষের সতর্ক ও নিরাপদে থাকতে বলা হয়েছে।

You cannot copy content of this page