ফুলগাজীতে যুবলীগ সা’সম্পাদক ফুলন গ্রেপ্তার


ফেনী প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৫, ২:৩৭ অপরাহ্ন /
ফুলগাজীতে যুবলীগ সা’সম্পাদক ফুলন গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলার ৫নং আমজাদহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক ফুলনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার (১০ আগস্ট) গভীর রাতে দক্ষিণ ধর্মপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের মৃত মোহাম্মদ ইসমাইলের ছেলে।

পুলিশ জানায়, ২০১৮ সালে বিএনপির অফিস ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ফুলন এজাহারনামীয় ৩৬ নম্বর আসামি ছিলেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

You cannot copy content of this page