
এক্সপ্রেস কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। মালিকবিহীন অবস্থায় ২৫ এমএলের ৯ বোতল সাপের বিষ উদ্ধার করা হয়েছে। ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।
এর আগে গতকাল সোমবার সকালে মিরপুর উপজেলার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় দৌলতপুর থেকে কুষ্টিয়াগামী আল আমিন পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ এ বিষ উদ্ধার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, তারা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন দৌলতপুর থেকে ছেড়ে আসা আল আমিন পরিবহনের যাত্রীবাহী বাসে করে মাদকের একটি চালান কুষ্টিয়া জেলা শহরের দিকে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল কুষ্টিয়ার মিরপুর থানার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে রোডে অবস্থান নেয়। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বাসটি সেখানে পৌঁছালে বিজিবি টহলদল সেটি থামিয়ে তল্লাশি করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৫ এমএলের ৯ বোতল সাপের বিষ (০.২২৫ এমএল) উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :