
এক্সপ্রেস ঝিনাইদহ
ঝিনাইদহ-৪ কালিগঞ্জ আসন থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির অন্যতম নেতা শহীদুজ্জামান বেল্টু (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান তিনি।
শহিদুজ্জামান বেল্টু কালিগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের হাসুনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ সব অঙ্গসংগঠনের নেতারা শোক জানিয়েছেন।
জানা যায়, শহীদুজ্জামান বেল্টু ২০৯১, ২০৯৬ ও ২০০১ সালে ঝিনাইদহ ৪ কালিগঞ্জ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার এই মৃত্যুতে ঝিনাইদহ ও কালিগঞ্জ রাজনীতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :