হুমায়রা হামিদকে ফুলেল শুভেচছা জানালো উলিপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার খামার তবকপুর এলাকার হামিদুর রহমান ও নাসরিন আক্তারের বড় মেয়ে হুমায়রা হামিদ। উলিপুর সরকারি কলেজে নিয়মিত ক্লাস করে ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ – ৫ পেয়ে উত্তীর্ণ হয়। সে সদ্য প্রকাশ ভর্তি পরীক্ষার ফলাফলে ৩২ তম স্হান অর্জনকারী হিসেবে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর সিভিল ইন্জিনিয়ারিং বিষয়ে পড়ার সুযোগ পেয়েছে।
এদিকে তার সাফল্যে এলাকাবাসীর আনন্দের শেষ নেই।
উলিপুর সরকারি কলেজের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানালো হয়েছে।
হুমায়রা তার সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথা স্মরণ করেন। হুমায়রা জানান,
জনগণের সেবা করতে ডাক্তার হওয়ার ইচ্ছে থাকলেও সিভিল ইন্জিনিয়ারিং সুযোগ পেয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে জনগণের পাশে দাঁড়াবেন। সে সকলের দোয়া প্রত্যাশী।
আপনার মতামত লিখুন :