ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক,পতাকা বৈঠকে ফেরত এনেছে বিজিবি


ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৪:১৭ অপরাহ্ন /
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক,পতাকা বৈঠকে ফেরত এনেছে বিজিবি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে নিরলস প্রচেষ্টায় তাদের ফেরত আনতে সক্ষম হয়েছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের পর তাদের ফেরত আনা হয়।

আটক থেকে ফেরত আসা ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কাশুয়া বাদাম বাড়ি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৫০) এবং তার তিন সন্তান সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিস্টার ও আলফা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজের সন্ধানে নজরুল ইসলাম তার তিন সন্তানকে নিয়ে ভারতে যাচ্ছিলেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে তারা ভারত-বাংলাদেশ সীমান্তের ৩৭৩/১-এস নম্বর পিলারের কাছ দিয়ে নাগরভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের বামন বাড়ি ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের আটক করে। এ ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে বিজিবির- ৫০ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরবর্তীতে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত আনা হয়।

 

বড় পলাশবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি) মোহাম্মদ আবু সালে বলেন, ‘আজ বিকেল ৪টার দিকে বিজিবি এবং বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।’

ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ‘আজকে বিকেল ৪টার দিকে বিএসএফ এবং বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক।

You cannot copy content of this page