
এক্সপ্রেস গাংনী
মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট থেকে এখলাছ মিয়া (৫৫) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন। আজ শনিবার সকালে গাংনীস্থ র্যাব ক্যাম্পের একটি টিম তাকে আটক করে। আটক এখলাছ মিয়া গাংনী উপজেলার কাজীপুরের মৃত আব্দুল আজিজের ছেলে । র্যাবের দাবি, তিনি চিহ্নিত মাদক পাচারকারী। তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় সোর্প করা হয়েছে।।
র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ জানান, ইখলাছ মিয়া প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। তিনি মাদক নিয়ে ব্যাটারিচালিত অটো-রিক্সা যোগে কাজীপুর থেকে বামন্দী বাজারের দিকে আসছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াঘাট গ্রামের তারিক মিয়ার বসতবাড়ীর পাশে রাস্তার উপরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় তার কাছে ৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল পাওয়া গেলে তাকে আটক করা হয়।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :