ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য কারাগারে


ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন /
ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য কারাগারে

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে জুয়া চক্রের ছয় সদস্যকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার কচুবাড়ীতে সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন— মো. মোস্তফা (৩৫), ধর্মনারায়ন (৩০), কামরুল ইসলাম (২৮), মমিনুল ইসলাম (৩৮), তাপস চন্দ্র রায় (৩২) এবং আ. কাইয়ুম (২৮)। তারা সবাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুবাড়ীর একটি ফিশারির পাহারাদারের ঘরে এই অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ৮টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৩৯৫ টাকা জব্দ করে যৌথ বাহিনী। পরে তাদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরছালিন তুরাগ জানান, আটকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

You cannot copy content of this page