চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুনের নেতৃত্বে শাহবাগ সমাবেশে নেতাকর্মীদের যোগদান


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৫, ১:০৪ অপরাহ্ন /
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুনের নেতৃত্বে শাহবাগ সমাবেশে নেতাকর্মীদের যোগদান

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। এ সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসছেন নেতাকর্মীরা। রোববার (৩ আগস্ট) সকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় আসতে শুরু করেন। মঞ্চ ও সাউন্ড সিস্টেমসহ অন্যান্য প্রস্তুতি চলতে থাকলেও নেতাকর্মীতে ভরে গেছে সমাবেশস্থল।

সমাবেশে যাওয়ার সময় নেতাকর্মীদের সাথে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুনের সাথে নেতা কর্মীরা

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী বেলা ১টায় শাহবাগে পৌঁছান। আগের রাতেই তারা বাসে রওয়ানা হয়েছিলেন। শাহবাগে পৌঁছেই  প্রস্তুতি নেন সমাবেশে অংশগ্রহণের।

ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক বায়জিদ নসির বলেন, সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। শাহবাগ জনসমুদ্রে পরিণত হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করবো।

সরেজমিনে দেখা যায়, সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের ভিড় বাড়ছে। খণ্ড খণ্ড মিছিল এসে মিলছে সমাবেশস্থলে। থেমে থেমে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা গেছে। কারও কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। অনেকে এদিক-সেদিক ঘোরাফেরা করছেন। শাহবাগ এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ থাকায় রাস্তার ওপরে অনেকে বসে পড়েছেন।

ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালেহ মো. আদনান বলেন, শাহবাগে আজ ছাত্রদলের ঐতিহাসিক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। শাহবাগে অতীতে যত রাজনৈতিক ও ছাত্র সমাবেশ হয়েছে, সবচেয়ে বড় ছাত্র সমাবেশ ছাত্রদল আজ উপহার দেবে।

ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

You cannot copy content of this page