
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই নির্বাচনে নতুন মুখ হিসেবে বিএনপির মো. মাহবুবুর রহমানের নাম শোনা যাচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও নির্বাচনে প্রতিযোগিতা করেননি। তবে, এবারের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
রাজনৈতিক জীবনে তিনি সহ-সভাপতি ছাত্রদল জামালগঞ্জ ডিগ্রী কলেজ , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামালগঞ্জ উপজেলা ছাত্রদল, সদস্য সুনামগঞ্জ জেলা ছাত্রদল, যুগ্ন আহ্বায়ক সুনামগঞ্জ জেলা ছাত্রদল,সদস্য ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি , সহ সাংগঠনিক(সিলেট বিভাগ) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পদে অত্যান্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
মাহবুবুর রহমান, সুশাসন, মানবতা এবং গণতন্ত্রের পক্ষে কাজ করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার সাধারণ জনগণের সঙ্গে কথা বললে তারা জানান, “মাহবুবুর রহমান একজন সৎ, নিষ্ঠাবান এবং আদর্শবান নেতা।” তারা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকে মনোনয়ন দিলে তিনি শতভাগ জয়ী হবেন ও জয়ী হলে এলাকার উন্নয়ন ও সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :