
এক্সপ্রেস জীবননগর
বাবার স্বপ্ন ছিলো প্রথমবার ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে শশুর বাড়িতে যাবে। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করলেন প্রবাসী ব্যবসায়ী মানিক মিয়ার পুত্র রায়হান ইসলাম অভি। বুধবার বিকেলে সাড়ে ৪টায় প্রথবারের মতো জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের নববধূ সাদিয়া ইসলাম অনিমাকে নিয়ে হেলিকপ্টার চড়ে শ্বশুর বাড়িতে আসেন। হেলিকাপ্টারে চড়ে নতুন বউ আসায় বধূ ও বরকে একনজর দেখতে জীবননগর থানা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এলাকায় জড়ো হয় শত শত মানুষ। বর-কনেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন কনেপক্ষের স্বজনরা। কনের মামা আলী হোসেন বলেন, প্রথমবার নতুন জামাই শ্বশুর বাড়িতে আসলেন। আমরা খুশি, সকলে আনন্দিত। সকলে নতুন দম্পতির জন্য দোয়া করবেন। বরের মামাতো ভাই পারভেজ বলেন, অভি যখন ছোট তখন থেকেই তার বাবার স্বপ্ন ছিলো প্রথমবার তার ছেলে বউকে হেলিকপ্টারে চড়িয়ে শ্বশুর বাড়িতে যাবে। অভির বাবা মানিক মিয়ার সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। হেলিকপ্টারে নতুন বউকে নিয়ে শ্বশুরবাড়িতে আসায় সকলের মাঝে আনন্দ বিরাজ করছে। কনের ভাই ফাহিম মোল্লা বলেন, আমার দুলাভাই আমার বোনকে নিয়ে হেলিকপ্টারে করে প্রথমবার শ্বশুরবাড়িতে আসলেন। সত্যি ভালো লাগছে। আমরা সকলে খুশি।
জানা যায়, গত ১৮ অক্টোবর পারিবারিকভাবে ঢাকা ডেমরা থানার মানিক মিয়ার পুত্র প্রবাসী ব্যবসায়ী রায়হান ইসলাম অভির সঙ্গে জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের সিরাজ মোল্লার কন্যা সাদিয়া ইসলাম অনিমার সাথে ঢাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ে হয়। কনে সাদিয়া ইসলাম অনিমা জানান, আমার স্বামী আজ তার বাবার স্বপ্ন পূরণ করেছে। এতে আমি অনেক খুশি এবং আনন্দিত। হেলিকাপ্টারে বউ আনার বিষয়ে রায়হান ইসলাম অভি বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই আমার বাবার খুব ইচ্ছা বিয়ের পরে আমি যেন প্রথমবার হেলিকপ্টারে করে আমি আমার শ্বশুর বাড়িতে যায়। আজ বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকাপ্টারে করে বউ আনলাম।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :