আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৫, ১:৪১ অপরাহ্ন /
০
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিষাক্ত সাপ ধরতে গিয়ে কামড়ে বয়েজ উদ্দিন নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার বল্লোবের খাস ইউনিয়নের কাপালি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাপুড়ে ওই ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালের দিকে ইমরান আলীর বাড়িতে বিষাক্ত সাপ দেখতে পায় পরিবারের লোকজন। পরে সাপটি ধরতে স্থানীয় সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তিনি ওই বাড়িতে গিয়ে স্থানীয়দের সহায়তায় ইঁদুরের খাল থেকে ৩ টি বাচ্চাসহ সাপটি ধরে ফেলেন। বেশ কিছুক্ষণ লেজ ধরে ঝুলিয়ে রাখার সময় সাপটি মাথা উঁচিয়ে সাপুড়ের হাতে কামড় দেয়। পরে তিনি সাপটিকে বস্তুায় ভরান। এর কিছুক্ষণ পর শরীরে বিষক্রিয়া শুরু হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :