‘কালো মুখোশ’ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ ছাত্রলীগের মিছিল


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৪, ৩:২১ অপরাহ্ন /
‘কালো মুখোশ’ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ ছাত্রলীগের মিছিল

এক্সপ্রেস ঢাকা
কালো ক্যাপ ও মুখোশ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের ৮-১০ জন নেতাকর্মী। আজ বুধবার সকালে তারা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে এ মিছিল শুরু করে কলা ভবনের
পেছন দিয়ে শ্যাডোর দিকে যান বলে একটি ভিডিও ক্লিপে দেখা যায়। ৪৭ সেকেন্ডের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের পক্ষে এটাই প্রথম মিছিল।

You cannot copy content of this page