
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নৈতিকতার সংকট পূরণে মেধাবীদেরই এগিয়ে আসতে হবে।”
শনিবার সকালে গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে গাজীপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি রেজাউল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি জাকির হোসেন।
ছাত্রশিবির সভাপতি বলেন, “আমাদের দেশে বিপুল সম্পদ থাকলেও তার সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। দক্ষ নেতৃত্বের অভাবে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতিতে পৌঁছাতে পারছি না। এই নেতৃত্ব গড়ে তোলার দায়িত্ব বর্তমান মেধাবীদের।”
তিনি আরও বলেন, “দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতিমুক্ত দেশ গড়তে মেধার পাশাপাশি নৈতিকতার সমন্বয় প্রয়োজন। এজন্য কোরআন-হাদীস তথা ইসলামী মূল্যবোধ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কেবল যোগ্য, দক্ষ ও খোদাভীরু নেতৃত্বই পারে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “এই সাফল্যের মধ্য দিয়ে শিক্ষার্থীরা থেমে থাকবে না; বরং জীবনের প্রতিটি ধাপে সফলতার স্বাক্ষর রাখবে এবং দেশ ও জাতির স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক।
বিভিন্ন শাখায় সংবর্ধনা আয়োজন
কুমিল্লা মহানগর
২৪ জুলাই কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন। সভাপতিত্ব করেন মহানগর সভাপতি হাছান আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :