
এক্সপ্রেস মেহেরপুর
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দায়িরয়াপুর থেকে তিন অস্ত্র ব্যবসায়ীকে যৌথ বাহিনীর একটি অভিযান দল আটক করেছে । অভিযানে ১টি বিদেশী নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃত ৩জন হচ্ছেন দারিয়াপুর গ্রামের কাউছার আলীর ছেলে এনামুল হক (২৮), মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭) এবং মিন্টু শেখের ছেলে সাইফুল ইসলাম (২৬)।
সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান দল তাদেরকে বুধবার ভোর রাতে আটক করে। এরপর মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফানের ছেলে আলিফের কাছে তারা অস্ত্র বিক্রি করেছে বলে স্বীকারোক্তি দেয়। এর প্রেক্ষিতে ওই তিনজনকে নিয়ে বুধবার (২৩ অক্টোবর) ভোরে স্টেডিয়াম পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা।
অভিযানে আলিফের সন্ধান না মিললেও অস্ত্রের সন্ধান মেলে। বাবলু নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটির নিচে তারা অস্ত্রটি পুতে রেখেছিল। মাটি খুড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ম্যাগজিন সহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করতে সক্ষম হন যৌথ বাহিনীর সদস্যরা। উদ্ধার হওয়া অত্যাধুনিক নাইন এমএ পিস্তলটি ইতালির তৈরী বলে জানা গেছে।
আটক তিনজনকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের নামে অস্ত্র মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :