
এক্সপ্রেস প্রতিবেদক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়ায় তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুতের ঘটনার টানা ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে সারা দেশের সঙ্গে খুলনার রেল চলাচল শুরু হয়।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে টানা ১০ ঘণ্টা পর। এখন সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জীবননগরের উথলী রেলস্টেশনের পর আনসারবাড়িয়া রেল স্টেশনের কিছুদূরে তেলবাহী ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন যাত্রীবাহী ট্রেনের শতশত যাত্রী ভোগান্তিতে পড়েন । এ সময় যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা যায়। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :