
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় কুড়িগ্রাম জেলার সর্বত্র দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মতে, কুড়িগ্রাম জেলা বিএনপি অফিসে সকাল ১১টায় জেলা বিএনপি দোয়া মহফিলের আয়োজন করে। এ সময় বিপুল পরিমাণ নেতা কর্মী অংশগ্রহণ করে।
উলিপুরে বিএনপি ও এর অংগ সংগঠনের উদ্যোগে রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই (মঙ্গলবার) বিকেল ৫ টায় উলিপুর বিএনপি অফিসে উলিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলুর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সরকার, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী সরকার, পৌর যুব দলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক মারুফ আহমেদ প্রমূখ।
পরে উলিপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের আহবায়ক শফিকুল ইসলামের পরিচালনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি ও অংগ সংগঠনের বিপুল পরিমাণ নেতা ও কর্মীরা অংশ গ্রহণ করেন।
এদিকে জেলার সকল ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচি পালিত হয়।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :