
এক্সপ্রেস গাংনী
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় আসাদুজ্জামান (৫৫) নামের এক সবজি ব্রিক্রতা নিহত হয়েছেন। আজ বৃহষ্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান গাংনী উপজেলার বাওট গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে। তিনি বিভিন্ন বাজারে সবজি বিক্রি করেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, জোড়পুকুরিয়া গ্রামের সাপ্তাহিক হাটের দিনে আসাদুজ্জামান সবজি বিক্রি করতে গিয়েছিলেন। বেচাকেনা শেষে হাটের মধ্যে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিলেন তিনি। এসময় জোড়পুকুরিয়া গ্রামের লিটন নামের এক যুবক দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আসাদুজ্জামানকে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করে আসাদুজ্জামানকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ আাদিলা আজহার আরশী তাকে মৃত ঘোষণা করেন।
ডাঃ আদিলা আজহার আরশী জানান, হাসপাতালে পৌঁছুনোর আগেই তার মৃত্যু হয়েছে।
গাংনী থানার ওসি (তদন্ত) শেখ মেজবাহ উদ্দীন জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট করার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :