ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন চুয়াডাঙ্গার সন্তান উজ্জল


Rokonuz Zaman প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ২:৫২ অপরাহ্ন /
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন চুয়াডাঙ্গার সন্তান উজ্জল

নিজস্ব প্রতিবেদক|চুয়াডাঙ্গা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর ইউনিটের নবগঠিত আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ও জুলাই বিপ্লবের লড়াকু সৈনিক আতিকুর রহমান উজ্জল। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

আতিকুর রহমান উজ্জল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়া গ্রামের আবুল প্রধানের পুত্র। তিনি রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন এবং দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় রয়েছেন।

বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে উজ্জলকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। ৫টি মামলাসহ আড়াই বছরের সাজা মাথায় নিয়ে তিনি রাজপথে অবিচল ছিলেন। ইতিপূর্বে তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আতিকুর রহমান উজ্জল ছিলেন সম্মুখসারির যোদ্ধা। রাজধানীর নতুন বাজার থেকে মালিবাগ এলাকায় আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে তিনি সরাসরি গুলিবিদ্ধ হন। জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের লড়াইয়ে তার এই অসামান্য ত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর উজ্জল বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমি কাজ করে যাব।” এদিকে তার এই সাফল্যে তিতুমীর কলেজ ছাত্রদল ও চুয়াডাঙ্গার তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।

You cannot copy content of this page