
শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেল আরোহীর ওভারটেক করা নিয়ে বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে মোটরসাইকেল আরোহী ও তার সহযোগীরা বাসের চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই ঘটনার পর প্রশাসনের সাথে শ্রমিক নেতাদের বৈঠক হলেও কোনো সুষ্ঠু সমাধান না আসায় তারা এই কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেন।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সড়কে শ্রমিকদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তারা অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রশাসন কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে জেলার অভ্যন্তরীণ সকল রুটসহ প্রয়োজনে দূরপাল্লার পরিবহনও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
হঠাৎ এই ধর্মঘট ডাকার ফলে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা গন্তব্যে পৌঁছাতে বিকল্প ছোট যানবাহনের আশ্রয় নিচ্ছেন এবং কয়েক গুণ বেশি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। দ্রুত আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান চান ভুক্তভোগী সাধারণ যাত্রীরা।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :