বাহুবলে পরিক্ষা বর্জন করে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি: অভিভাবক মহলে ক্ষোভ
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ২:২০ অপরাহ্ন /
০
হবিগঞ্জের বাহুবলে পরিক্ষা গ্রহন বর্জন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের কারণে অভিভাবকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ৩ দফা বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপনের দাবিতে প্রাথমিক সমাপনী পরীক্ষা বর্জন করে তারা উপজেলা শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ পর্যন্ত অবস্থান কর্মসূচিতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মোঃ আব্দুল হক, মোঃ আব্দুল আলী, মোঃ আবুল কাশেম, শাহজাহান মিয়া তালুকদার, মোঃ শাহ আলম, নুরে জান্নাত শেফা, মোঃ আনোয়ার আলী, ছালেক মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন না এবং সমাপনী পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন সহ পরিক্ষা কার্যক্রমে কোন ধরনের সহযোগিতা করবেন না।
সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ায় অভিভাবকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
উপজেলার কয়েকটি বিদ্যালয় পরিদর্শনকালে অনেক অভিভাবক তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনেকেই বলেন, পরবর্তীতে শিক্ষকরা কর্মস্থলে ফিরতে চাইলে অভিভাবকদের পক্ষ থেকে বাধা প্রদান করা হবে । এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন :