
ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি কেন্দ্রীয় বিএনপি অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সমর্থকসহ বিভিন্ন স্তরের জনগণ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির একমাত্র সদস্য-সচিব প্রার্থীসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলের আয়োজন করেন ইশ্বরগঞ্জ উপজেলা শাখা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। তিনি বলেন, “জাতীয় স্বার্থে আমরা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি।” দোয়া পরিচালনা করেন স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি, সম্পূর্ণ আরোগ্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
স্থানীয় নেতারা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তারা নিয়মিত দোয়া কর্মসূচি ও গণপ্রার্থনা করে আসছেন। তারা আশা প্রকাশ করেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :