অষ্টগ্রামে ডাচ্ বাংলা ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং সেবার শুভ উদ্বোধন


কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন /
অষ্টগ্রামে ডাচ্ বাংলা ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং সেবার শুভ উদ্বোধন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় আবতাফ উদ্দিন সুপার মার্কেটে আজ বুধবার (২৬ নভেম্বর) ডাচ্ বাংলা ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং সেবার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির এজেন্ট প্রতিষ্ঠান হিসাবে থাকবে কামাল ফার্মেসি। এর মাধ্যমে অষ্টগ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা আরও সহজলভ্য হলো।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা ব্যাংকের রিজিওনাল ম্যানেজার আবুল হাসনাত।

বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিং চালুর ফলে অষ্টগ্রামের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে সাধারণ গ্রাহকরাও এখন ঘরে বসেই জমা-উত্তোলন, রেমিট্যান্স গ্রহণ, হিসাব খোলা, অনলাইন ব্যাংকিংসহ বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন। এতে সময়, খরচ ও ভোগান্তি কমে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তা ও এলাকার গ্রাহকরা উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page