
চুয়াডাঙ্গা থেকে বহুলপ্রচলিত আঞ্চলিক পত্রিকা দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১১বর্ষে পদাপর্ণ উপলক্ষে দামুড়হুদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৪ শে নভেম্বর (সোমবার) বেলা ১১ টার দিকে দামুড়হুদা প্রেসক্লাব হল রুমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দরা বলেন,দৈনিক সময়ের সমীকরণ একটি পরিচ্ছন্ন ও সঠিক তথ্য দিয়ে নিউজ পরিবেশন করেন।এভাবেই সততার সাথে চলতে থাকলে একদিন দৈনিক সময়ের সমীকরণ শীর্ষস্থানে পৌঁছাবে।সেই সাথে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সাফল্য ও সর্বাঙ্গীণ কামনা করেন। এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সকল সাংবাদিকসহ পত্রিকার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এভাবে সততার সাথে পত্রিকাতে এগিয়ে যাবে এই প্রত্যাশা করেন।
এ সময় দৈনিক সময় সমীকরণ পত্রিকার দামুড়হুদা প্রতিবেদক মোজাম্মেল শিশিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, হাউলি ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন । এছাড়া আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, কার্যনির্বাহী কমিটির সদস্য তাছির আহমেদ, হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল , সাধারণ সম্পাদক শাহজালাল বাবু,সদস্য জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি শাহাজান আলীসহ সাংবাদিক বৃন্দ।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :