
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে এভার কেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসার এই সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মিডিয়ার কাছে এ তথ্য জানান।
তিনি জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছে।
ডা. জাহিদ হোসেন বলেন, “চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন।”
এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান করার পর ৬ মে দেশে ফিরেন। দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছিলেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :