
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অভিযানে হালুয়াঘাট, শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল ও একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ও ২০ নভেম্বর নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবর্দী উপজেলার রাজাপাহাড় এবং হালুয়াঘাটের পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি টহল দল। অভিযানে ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবানসহ বিপুল পরিমাণ মালামাল, একটি কাভার্ডভ্যান ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক এবং গরু আটক করা হয়। আটককৃত মালামাল ও যানবাহনের সিজারমূল্য ৭১,০৬,৬০০ টাকা।
ময়মনসিংহ ৩৯ (বিজিবি)’র অধিনায়ক-লে.কর্নেল মোঃ মেহেদী হাসান জানান-সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিন-রাত ২৪ ঘণ্টা টহল জোরদার রয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :