হবিগঞ্জের বাহুবলে অপহরণের ২ মাস পর স্কুলছাত্রী উদ্ধার, ঘটনার সাথে জড়িত ১ ব্যাক্তি গ্রেফতার


মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ১:৪২ পূর্বাহ্ন /
হবিগঞ্জের বাহুবলে অপহরণের ২ মাস পর স্কুলছাত্রী উদ্ধার, ঘটনার সাথে জড়িত ১ ব্যাক্তি গ্রেফতার
হবিগঞ্জের বাহুবল উপজেলায় অপহরনের প্রায় ২ মাস পর ১০ম শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব-৯,, এ সময় অপহরণ  ঘটনার সাথে জড়িত মূলহোতা জাকারিয়া নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে  হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
র‍্যাব-৯, জানায়, এই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে রাস্তা-ঘাটে উত্যক্ত করত উপজেলার  দারিপুর গ্রামের জাকারিয়া। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে সে সহযোগীদের সঙ্গে নিয়ে অপহরণের পরিকল্পনা করে।
এক পর্যায়ে গত ২২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে হামিদনগর রাস্তার মুখে আগে থেকে ওঁৎ পেতে থাকা জাকারিয়া ও তার সহযোগীরা ছাত্রীটিকে জোরপূর্বক সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বাহুবল থানায় অপহরণ মামলা দায়ের করেন।
মামলার পর র‍্যাব-৯, ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৩০ ধারায় মামলার মূল আসামি জাকারিয়া আহমদ (২০)–কে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
র‍্যাব-৯  জানায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯,এর
গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।।

You cannot copy content of this page