ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত


জয়পুরহাট প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন /
ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি তারেক হোসেন এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। তার বক্তব্যে তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে। তিনি কি কোনো মামলার বাদী ছিলেন? এসব মামলার বাদী তো শহীদ পরিবারের সদস্যরা। তিনি কীভাবে মামলা তুলে নেওয়ার মন্তব্য করেন?” এমন মন্তব্য করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ও ডাকসুর নির্বাচিত এজিএস মহিউদ্দিন খান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর, জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের এমপি প্রার্থী ফজলুর রহমান সাইদ; জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক জেলা সভাপতি গোলাম কিবরিয়া মন্ডল; জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং জামায়াত মনোনীত জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী এস এম রশেদুল আলম সবুজ।
আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাসিবুল আলম লিটন,এডভোকেট মানুনুর রশিদ, এডভোকেট আসলাম হোসাইন, মাওলানা ইমরান হোসাইন, আসাদুল ইসলাম আসাদসহ জেলা ও উপজেলার শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

You cannot copy content of this page