রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ১১:৫০ অপরাহ্ন /
রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের গেটের সামনে ভিক্টোরিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
 
বুধবার রাত ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
 
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, টিভি ভবনের গেটের সামনে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে।
 
তিনি আরও জানান, প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি ।

You cannot copy content of this page