মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন /
০
দেশের সীমান্ত নিরাপত্তা ও মাদক দমন অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন
এক কোটি দুই লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে।
সোমবার (১৭ নভেম্বর)সন্ধায় মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্তর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–সিলেট মহাসড়ক দিয়ে ভারতীয় চোরাই পণ্য পাচারের প্রস্তুতি চলছে—এমন সংবাদে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিশেষ টহল দল অবস্থান নেয়। পরে সন্ধ্যায় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় জিরা পাওয়া যায় এবং জিরা বহনকারী কাভার্ড ভ্যান টির বৈধ কাগজপত্র না থাকায় এটিকে অবৈধ যান হিসেবে জব্দ করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, মালামাল ও যানবাহনের কোনো দাবিদার পাওয়া যায়নি। উদ্ধার করা জিরা ও কাভার্ড ভ্যানের মোট সিজার মূল্য এক কোটি দুই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় মালামাল শায়েস্তাগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অপরাধ দমনে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :