দুমকি উপজেলায় কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও চেক বিতরণ


জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৮:১১ অপরাহ্ন /
দুমকি উপজেলায় কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও চেক বিতরণ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, কিশোরীদের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি ও বাল্যবিবাহ-নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ এবং শিক্ষা সামগ্রী ও প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে আংগারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্বর ও দুপুরে বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসব কার্যক্রম আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত নওশীন সুবর্ণা এবং সাংবাদিক মো. কামাল হোসেন।
বিআরডিবি সূত্র জানায়, দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প-২য় পর্যায় (ইরেসপো) এর আওতায় ‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ প্রতিপাদ্যে কিশোরীদের সঞ্চয়মুখী ও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। একজন কিশোরী মাসে ২০০ টাকা সঞ্চয় করলে বছরে তার জমার সঙ্গে সরকার প্রণোদনা হিসেবে আরও ৪ হাজার ৮০০ টাকা দেয়। দুমকির দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ কিশোরী এ প্রকল্পের সুবিধাভোগী।

You cannot copy content of this page