২৬ টুকরা হ/ত্যা/কান্ডে আসামিদের ফাঁসির দাবিতে বদরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন


মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ১:৩০ অপরাহ্ন /
২৬ টুকরা হ/ত্যা/কান্ডে আসামিদের ফাঁসির দাবিতে বদরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সারাদেশের বহুল আলোচিত  চাঞ্চল্যকর ২৬ টুকরা আশরাফুল হক হত্যাকান্ডে প্রধান ঘাতক জরেজুল ইসলাম,শামীমা সহ হত্যা কান্ডে জড়িত সকল ঘাতকদের বিচারের দাবিতে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ ও বিশাল মানববন্ধন গোপালপুর হাটে অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে হাজার হাজার গ্রামবাসী ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন গোপালপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, গামবাসীর পক্ষে আশিকুর রহমান, আবেদ আলী  আবেদ, এনামুল হক।

‎আরও বক্তব্য রাখেন নিহতের পরিবারের সদস্য নিহতের পিতা আব্দুর রশিদ, মাতা এশরা বেগম, নিহত আশরাফুলের স্ত্রী লাকি বেগম, নিহত আশরাফুলের বোন মামলার বাদি আনজিরা বেগম সহ আরো অনেকে।

‎বক্তারা আসামিদের দ্রুত ফাঁসি সহ আশরাফুলের চরিত্রে কলঙ্কের প্রতিবাদ জানান। সুষ্ট তদন্ত সাপেক্ষে হত্যা কান্ডের সাথে জড়িত সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

You cannot copy content of this page