চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে বিএনপি প্রার্থী আমিনুলের মনোনয়ন বাতিলের দাবিতে রেলপথ অবরোধ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ১:২২ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে বিএনপি প্রার্থী আমিনুলের মনোনয়ন বাতিলের দাবিতে রেলপথ অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। রোববার সকালে নাচোল রেলস্টেশনে এ কর্মসূচি পালন করেন তৃণমূল বিএনপি নেতাকর্মীরা।

এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে ট্রেনটি ছেড়ে যায়। অবরোধকারীদের দাবি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। আমিনুল ইসলাম এমপি থাকাকালীন বিএনপি নেতাকর্মীদের পাশে না থাকাসহ হত্যা মামলা হামলায় জড়ানোরও দাবি করা হয়। দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন অবরোধকারীরা।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু-তাহের খোকন, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহীমসহ অন্যরা।

You cannot copy content of this page