গঙ্গাচড়ায় ইসলামী যুব শাখার নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত


মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ১:২৩ পূর্বাহ্ন /
গঙ্গাচড়ায় ইসলামী যুব শাখার নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত
রংপুরের গঙ্গাচড়ায় ইসলামী যুব শাখার নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ইসলামী যুব শাখার আয়োজনে শনিবার দুপুরে গঙ্গাচড়া আইএবি কার্যালয়ে
অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া ইসলামী যুব শাখার সভাপতি জালালুদ্দিন।
সেক্রেটারি আবুল হাসান এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম। প্রধান মেহমান ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি ও রংপুর ১আসনে হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু।
এসময় প্রধান অতিথি বাংলাদেশকে সন্ত্রাস দুর্নীতি মাদকমুক্ত করতে গেলে ইসলামী যুব আন্দোলনের ভূমিকা হবে অপরিসীম এবং সর্বত্র দাওয়াত পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান।
সন্মেলনে ইসলামি আন্দোলন বাংলাদেশ
গঙ্গাচড়া উপজেলা সভাপতি আনিচুর রহমান, সেক্রেটারি ইউনুছ আলী, ইসলামী যুব আন্দোলন রংপুর জেলা সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা যুব আন্দোলন সহসভাপতি মাওলানা আবু সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page